ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাভারে পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।


শনিবার (১০ এপ্রিল) সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।


এর আগে সকাল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার সাততলা সিলভার গ্রুপের একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে। কারখানাটিতে প্রায় তিন ঘণ্টা ধরে আগুন জ্বলেছে।


জানা যায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ডিইউজেজ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশী ছিল। পরে সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।


ডিউপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ভোর ৫টায় আগুন লাগে এবং ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑